কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2023-03-22 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী আজিবার রহমান দোকানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ১১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ১৫ ধারায় একই বাজারের ব্যবসায়ী মোতাবেক আবুল বাসার ও সমাজ আলীকে ৩ শ টাকা করে মোট ৬ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)