ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে বদলিজনিত সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-03-22 ইং
ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে বদলিজনিত সংবর্ধনা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগমকে বদলিজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা, জাহেদী ফাউন্ডেশন, পৌর মলেড কলেজ, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের আয়োজনে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, পৌর মলেড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, পৌর মলেড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকা শাহনাজ পারভীন, পৌর কাউন্সিলর মো. মহিউদ্দীন, শিক্ষানুরাগী আমিনুর রহমান টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মোকারম হোসেন টুলু প্রমুখ। একজন নারী হয়েও জেলা প্রশাসক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন এবং জেলার উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করায় বিদায়ী জেলা প্রশাসক মনিরা বেগমের বিগত দিনের ভালো কাজের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)