আলমডাঙ্গায় ৭ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-03-22 ইং
আলমডাঙ্গায় ৭ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের মাছ বাজার সংলগ্ন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ফুটপাত দখলনহ নানা অভিযোগে ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ হাজার ৬ শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর। জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা ফুটপাত দখলসহ নানা অসঙ্গতিতে ব্যবসা পরিচালনা করত। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুটপাত দখলসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুমন আহম্মেদকে ২ হাজার, গোলাম কিবরিয়াকে ১ হাজার, আফিল উদ্দিনকে ১ হাজার, রনি আহম্মদকে ১ হাজার, রুবেলকে ১ হাজার ও লেলিনকে ২ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)