আলমডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে চাল ও অর্থ বিতরণ

আপলোড তারিখঃ 2023-03-22 ইং
আলমডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে চাল ও অর্থ বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ১৬টি গ্রামের দরিদ্র, গরিব, অসহায় ও প্রতিবন্ধী ১ শ জনকে ১০ কেজি করে চাল, আলু, ডাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এসব অনুদান বিতরণ করা হয়। অনুদানে পৃষ্ঠপোষকতায় ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী ও ব্যবসায়ী মোহাম্মদ আজিম উদ্দিন, সহসভাপতি মো. মনিচুর রহমান, আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিকিৎসা বিজ্ঞানী মাসুদ পারভেজসহ প্রবাসে অবস্থানরত সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মহসীনুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রাসেল আহমেদ, সভাপতির সহোদর মো. মনোয়ার হোসেন মণ্টু, মিনাজ হোসেন, বাদল, ঝণ্টু মিয়া, সাংবাদিক এনএইচ শাওন ও সাইফ আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)