ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2023-03-21 ইং
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সে সময় জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক অরবিন্দু বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সহসভাপতি আজিজুর রহমান (অটো), যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, যুববিষয়ক সম্পাদক সুলতান রাজা জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির রাজনৈতিক আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমানের সৌজন্যে ২০ পাউন্ডের কেক কাটা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)