জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে পাট ও ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিনা মূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আরিফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন আক্তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)