চুয়াডাঙ্গা বোয়ালিয়ায় প্রবাসী স্বামীর উপর স্ত্রীর অভিমান : অবশেষে গলাই ওড়না পেঁচিয়ে স্ত্রীর আত্মহত্যা চেষ্টা : রেফার্ড

আপলোড তারিখঃ 2017-08-03 ইং
চুয়াডাঙ্গা বোয়ালিয়ায় প্রবাসী স্বামীর উপর স্ত্রীর অভিমান : অবশেষে গলাই ওড়না পেঁচিয়ে স্ত্রীর আত্মহত্যা চেষ্টা : রেফার্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে স্বামীর উপর অভিমান করে গলাই ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী রেফার্ড করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন মালেয়শিয়া অবস্থান করছেন। গতকাল সকালে প্রবাসী শফিকুল ও তার স্ত্রী শিখা খাতুনের সাথে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন। এরই জের ধরে স্ত্রী শিখা স্বামীর উপর অভিমান করে সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)