ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেছেন, ‘ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমানের নেতৃত্বে লুটপাট ও দুর্নীতি বিধ্বস্ত বাংলাদেশ আবার মাথা উচু করে দাঁড়াবে। শেখ হাসিনার সরকার এখন চাপার জোরে টিকে আছে। তাদের পায়ের নিচে মাটি নেই।’ গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি। সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাকিব হোসেন বক্তব্য দেন। সভায় বিএনপির আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতা-কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)