র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ঝিনাইদহের সেই ‘প্রতারক’ হাফিজ

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ঝিনাইদহের সেই ‘প্রতারক’ হাফিজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের মজিবুর রহমানের ছেলে প্রতারণা মামলার আসামি হাফিজুর রহমানকে (৪৫) গ্রেপ্তাার করেছে র‌্যাব-৬। গত শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। ইশতিয়াক হোসাইন জানান, সদর থানায় প্রতারণা মামলার আসামি হাফিজুর রহমান হাটগোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, হাফিজুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ ইসলামী ব্যাংকে ঋণ খেলাপির মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে না দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)