মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন্নেছা একাডেমিক ভবনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন্নেছা একাডেমিক ভবনের উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন্নেছা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কবি নজরুল শিক্ষা মঞ্জিলে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ দেখেন। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আ. খালেক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুস্তাকিম, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)