চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেল চারটায় যুবলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিংশ শতাব্দীর কিংবদন্তী কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন। শ্রীলংকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদির গামা এই মহান নেতা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, ‘দক্ষিণ এশিয়া গত কয়েক শতকে বিশ্বকে অনেক শিক্ষক, দার্শনিক, দক্ষ রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতা ও যোদ্ধা উপহার দিয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান সবকিছুকে ছাপিয়ে যান, তার স্থান নির্ধারিত হয়ে আছে সর্বকালের সর্বোচ্চ আসনে।’ তিনি ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে বাঙালির বহু কাক্সিক্ষত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। এই বাংলাদেশেকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো বাস্তবায়নে আজ কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।’ জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদ আলী। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন- মহসীন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবু বকর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা শেখ শাহী, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, হজরত আলী, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাকির, হাসান, সজীব, ছরো, রুবেল, সঞ্জু, বাচ্চু, লিফটন, রানা, রনি, সজীব, আরিফ, পারভেজ, জীবন, সিকদার, আলতাফ, রজব, জনি, মুসা, রেজাউল, মনতাজ, তুহিন, হাসিবুল, তাইজেল, তুষার, মামুন, আইয়ুব আলী, শাকিল, অলীদ, রাশিদুল, লালটু, ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার, ছিয়াদ, বিপুল, ইমরান, ওয়াসিম, আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)