জীবননগরে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
জীবননগরে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মোটরসাইকেল ছিনতাই মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেশকাত আলীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেশকাত আলী জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাল মোহাম্মদের ছেলে ও রিয়াজ আহম্মেদ শাপলাকলিপাড়ার বাসিন্দা। গতকাল শনবিার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে জীবননগর পৌর ছাত্রলীগরে সভাপতি মো. মিঠু বলনে, মেশকাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলনে, মেশকাত ও রিয়াজের বিরুদ্ধে জীবননগর থানায় একটি ছিনতাইয়রে অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)