জীবননগরের শাখারিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
জীবননগরের শাখারিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের শাখারিয়া দারুল উলুম বালক-বালিকা কওমি মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে মাদ্রাসার সভাকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, শিক্ষক আব্দুস সামাদ, ব্যবসায়ী খোকন মিয়া, আবুবক্কর সিদ্দিক, আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইকবাল হুসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)