ঝিনাইদহ পৌরসভার ৩৫টি সড়ক সংস্কারকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
ঝিনাইদহ পৌরসভার ৩৫টি সড়ক সংস্কারকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ৫ কোটি টাকা ব্যয়ে প্রায় একযুগ পর ঝিনাইদহ পৌর এলাকার পাড়া-মহল্লার জরাজীর্ণ রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল শহরের কলাবাগান চার রাস্তার মোড়ে ডা. কে আহমেদ সড়কের সংস্কার উদ্বোধনের মধ্যদিয়ে ৩৫টি সড়কের সংস্কারকাজ শুরু করেন। এসময় জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, আক্কাস অ্যান্ড সন্স ও শাহ এন্টারপ্রাইজের ঠিকাদার টিপু মিয়া উপস্থিত ছিলেন। মেয়র কাইয়ুম শাহরিয়ার বলেন, ‘পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ৩৫টি সড়কের সংস্কারকাজ শুরু করেছি। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ সংস্কারকাজ চলবে। পর্যায়ক্রমে পৌরসভার অন্য সড়কগুলোও সংস্কার করা হবে। সড়ক সংস্কার ছাড়াও ড্রেন নির্মাণ, সিসি রাস্তা ও সলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)