দামুড়হুদায় ‘মেহেরপুর প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2023-03-19 ইং
দামুড়হুদায় ‘মেহেরপুর প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা অফিসের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি রকিবুল হাসান তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মেহেরপুর প্রতিদিন পত্রিকার দর্শনা থানা প্রতিনিধি আহসান হাবীব মামুন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দর্শনা প্রতিনিধি চঞ্চল মাহমুদ উপস্থিত ছিলেন। মেহেরপুর প্রতিদিন পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আল মুতাকাব্বির সাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)