দর্শনায় ৭০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার

আপলোড তারিখঃ 2023-03-18 ইং
দর্শনায় ৭০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছয়ঘরিয়া সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সুলতানপুর বিওপির ছয়ঘরিয়া গ্রাম থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ছয়ঘরিয়া গ্রামে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। তারা ছয়ঘড়িয়া গ্রামের বাঁকা মোড় এলাকায় রাস্তার পাশে অবস্থান করে। এসময় মোটরসাইকেলে একজনকে বাঁকা মোড় এলাকা দিয়ে ঝাঁঝাঁডাঙ্গা হয়ে সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। বিজিবির সশস্ত্র টহল দল মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে আরোহী মোটরসাইকেলটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি করলে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮১৭ গ্রাম (৭০ ভরি) ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মোটরসাইকেল ও স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)