গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

আপলোড তারিখঃ 2023-03-15 ইং
গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে রেজাউল চত্বরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের গাংনী উপজেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সামাদ। শান্তি সমাবেশে শতশত নারী-পুরুষসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, তা এখন বিশ্ব দরবারে অনন্য। শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী এ কারণেই দেশে উন্নয়নের মহোৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগণ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন বিরোধী দলসমূহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোনো পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। সমাবেশে উপস্থিত সকল নেতা-কর্মী আগামী সংসদ নির্বাচনে একযোগে নৌকার মনোনীত প্রার্থীর জন্য কাজ করার অঙ্গীকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)