গাংনীতে গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালালো মাদক কারবারি

আপলোড তারিখঃ 2023-03-15 ইং
গাংনীতে গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালালো মাদক কারবারি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিন কেজি গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়েছে অজ্ঞাত দুই মাদক কারবারি। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকালই পুলিশ অজ্ঞাত দুজনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা করে। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুজন মাদক কারবারি আসছে এমন সংবাদের ভিত্তিতে ভাটপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে তারা একটি মোটরসাইকেল ও তিন কেজি গাঁজার একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের মালিক ও মাদক কারবারিদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)