ঝিনাইদহে গাঁজাসহ ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-15 ইং
ঝিনাইদহে গাঁজাসহ ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে থেকে গাঁজাসহ জাহিদ হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানাধীন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জাহিদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)