ডা. রাশেদাকে ঝিনাইদহ বিএম-এর সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-03-15 ইং
ডা. রাশেদাকে ঝিনাইদহ বিএম-এর সংবর্ধনা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএম-এর আয়োজনে ডা. রাশেদা সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জোহান ড্রিম ভ্যালি পার্কের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা বিএম-এর সভাপতি ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলার সন্তান অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রোকন উদ্দীন মাহামুদ, জেলা বিএম-এর সহসভাপতি ডা. নুর উন নবী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রারানী দেব নাথ ও জেলা বিএম-এর সহসভাপতি ডা. সাজ্জাদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএম-এর সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল-মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)