আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে মা ও শিশুবিষয়ক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-15 ইং
আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে মা ও শিশুবিষয়ক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূিচর আওতায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ( পিকেএসএফ) সহযোগিতায় মা ও শিশুবিষয়ক বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সমৃদ্ধি কেন্দ্রে এ শিবিরের আয়োজন করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, গরিব, অসহায় ও প্রতিবন্ধী মা ও শিশুসহ অসুস্থ্য রোগী দেখে চিকিৎসা, পরামর্শ ও ব্যবস্থাপত্র লিখে দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাগবীর হোসেন ও গাইনী বিষয়ে অভিজ্ঞ ডা. রুবিনা ইসলাম। এ দিন ১৩৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা হাদিসা খাতুন, মাহাবুর রহমান, শিক্ষা সুপার ভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস ও ৯টি ওয়ার্ডের সকল সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)