কার্পাসডাঙ্গায় উপহারের ঘর নির্মাণকাজ পরিদর্শন

আপলোড তারিখঃ 2023-03-13 ইং
কার্পাসডাঙ্গায় উপহারের ঘর নির্মাণকাজ পরিদর্শন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ায় চতুর্থ পর্যায়ের প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণকাজ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক (ইনোভেশন) মো. কামরুল ইসলাম। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মাহতাব উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)