দামুড়হুদায় মোটরসাইকেলে মিলল ৩৮৮ ভরি রুপার গহনা

আপলোড তারিখঃ 2023-03-13 ইং
দামুড়হুদায় মোটরসাইকেলে মিলল ৩৮৮ ভরি রুপার গহনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া থেকে ৪ দশমিক ৫৩৩ কেজি (৩৮৮ ভরি) রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে মোটরসাইকেলসহ এ গহনা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া দিয়ে ভারতীয় রুপা পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান নেন। এসময় দর্শনা অভিমুখে মোটরসাইকেলে দুজনকে যেতে দেখে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করেন। এসময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে লুকিয়ে রাখা ৩৮৮ ভরি ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। উদ্ধারকৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)