ঝিনাইদহে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-03-13 ইং
ঝিনাইদহে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এক সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, সুব্রত মল্লিক, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাসুদ করিম, আব্দুর রাজ্জাক, ইসাহাক আলী, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, শাহানাজ পারভীন রিপা, শাহজাহান আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান, ম্যানেজিং কমিটির সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণকরাসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)