ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2023-03-13 ইং
ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে অপহরণ করে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দ-াদেশ প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিণাকু-ু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ি থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হন। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় তার ভাই দাউদ হোসেন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামি করে একটি অপহরণ মামলা করেন। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রাম থেকে নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি আনিছুর রহমান, রেণ্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন কারাদ- ও ৫ হাজার টাকা করে জরিমানা করে। একই সাথে নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদ- দেওয়া হয়। অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)