মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করলেন বিশ্ব বাণিজ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর

আপলোড তারিখঃ 2023-03-13 ইং
মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করলেন বিশ্ব বাণিজ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ডেপুটি ডিরেক্টর জেনারেল মি. জিয়াংচেন ঝাং। গতকাল রোববার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে মুজিবনগর হেলিপ্যাডে নামেন তিনি। পরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে সোনাপুর মাঝপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। `` জিয়াংচেন ঝাং এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দিতে ঢাকা সফরে এসেছেন। গতকাল তিনি গ্রামীণ পরিবেশ দেখতে আকস্মিক মেহেরপুর সফরে আসেন। সন্ধ্যায় আবার ঢাকায় ফিরে যান। এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম মস্তফা, চীনা দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি জুয়েলিং শি তাঁর সফরসঙ্গী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)