দামুডহুদায় ছাদ থেকে পড়ে শিশু আহত

আপলোড তারিখঃ 2023-03-12 ইং
দামুডহুদায় ছাদ থেকে পড়ে শিশু আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাসে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে হাসিবুল ওরফে ভোলা (৯) নামের এক শিশু আহত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল হাসিবুলের মা ঘরের সামনে বসে বটি দিয়ে মাছ কাটছিল। আর ছাদে খেলা করছিল হাসিবুল। খেলা করার এক পর্যায়ে হঠাৎ ছাদ থেকে বটির ওপর পড়ে গুরুতর জখম হয় সে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)