জীবননগরে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2023-03-09 ইং
জীবননগরে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: আগামী ১৬ মার্চ জীবননগর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরাফাত রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহম্মেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)