আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-03-09 ইং
আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহার ইন্তেকাল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবাকি সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে আবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোবিন্দপুরে জানাজা শেষে একই গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)