যবিপ্রবি’র অনুষদভুক্ত হলো ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

আপলোড তারিখঃ 2023-03-09 ইং
যবিপ্রবি’র অনুষদভুক্ত হলো ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বহু আন্দোলন-সংগ্রামের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুষদ হিসেবে অন্তর্ভুক্তি পেয়েছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। গত মঙ্গলবার (৭ মার্চ) সকালে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৮৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ হয়। যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আনোয়ার  হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১  ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ সরকারি  ভেটেরিনারি কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৮তম (বিশেষ) সভায় কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। সভায় উপস্থিত যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ সিদ্ধান্তে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার মান বহুগুণ বেড়ে যাবে। যোগাযোগ করা হলে যবিপ্রবির  রেজিস্ট্রার মো. আহসান হাবিব এ প্রসঙ্গে জানিয়েছেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনুষদভুক্ত হয়েছে। তবে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত জানতে ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলার পরামর্শ দেন। জানা গেছে, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলো। এ কলেজে ৬টি ব্যাচে মোট ৩৬০ জন অধ্যয়নরত রয়েছেন। তারা বেশ কয়েক বছর ধরে অনুষদভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)