জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। সমৃদ্ধি কর্মসূচির সীমান্ত ইউনিয়নের সমন্বয়কারী মো. রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টন। এসময় অতিথি ছিলেন ডা. সুমন কর্মকার, সাংবাদিক মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসমলাম, পল্লী চিকিৎসক ফারজানা, ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাজ্জাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)