পিতা-পুত্রসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
পিতা-পুত্রসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলী হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা হলেন- ওই গ্রামের এলেম মণ্ডলের ছেলে আসাদুল হক, আলী মণ্ডলের ছেলে খাকচার আলী মণ্ডল ও খাকচার মণ্ডলের ছেলে আনিচুর রহমান মণ্ডল। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলীকে মোবাইলে ডেকে নিয়ে যায় আসাদুল হক। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে মাথায় আঘাত করে, সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামিদের করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের পহেলা মার্চ পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গতকাল আসামি আসাদুল হক, খাকচার আলী মণ্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)