গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে টাকা আয় করে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবে। পরিবারের দুঃখ ঘুচিয়ে মা-বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন আর পূরণ হলো না। একটি ছোট দুর্ঘটনায় প্রাণ হারালো ২২ বছর বয়সী যুবক আহার আলী। তিনি মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার আজিবার রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আহার আলী। প্রবাসে যাওয়ার সকল কাগজপত্রও করেছিলেন তিনি। কিন্তু গতকাল রোববার বেলা ১১টার দিকে নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে বিদায় নিতো হলো। স্থানীয়রা জানায়, গতকাল সকালে আহার আলী বাড়ির পাশের একটি সেচ পাম্পের পানিতে গোসল করছিলেন। গোসল করার সময় পা পিছলে তিনি বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরের বেল্টের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)