দর্শনায় জুয়া খেলার দায়ে দুজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
দর্শনায় জুয়া খেলার দায়ে দুজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় জুয়া খেলার দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দর্শনার রামনগর মাঠে অভিযান চালিয়ে তাদের আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্বজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ দিন করে জেল ও ১০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শিমুল (৪০) ও মুক্তার আলীর ছেলে সজিব (৩২)। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, বেলা আড়াইটার দিকে দর্শনার রামনগর মাঠে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৫ দিন করে জেল ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্বজল কুমার দাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)