চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ দুজন জখম

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ দুজন জখম ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ দুজন জখম হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ী বনানীপাড়ায় লিয়াকতের বাঁশবাগানে খেলার সময় ইজিবাইক চালক মো. হুছাইনের ছেলে মো. মাহফুজুর রহমানকে (৬) কুকুরে তাড়া করে। এসময় সে দৌঁড়ে পালাতে গেলে তার কানে কামড়ে দেয় কুকুরটি। আর মাহফুজের চিৎকারে পাশের বাড়ির বরকত আলীর ছেলে মো. মোমিন (৩৮) এগিয়ে আসলে তাকেও কামড় দেয়। এতে মোমিনের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান তাদের চিকিৎসা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)