৪২ ইঞ্চি উচ্চতার বর-কনের আলোচিত বিয়ে

আপলোড তারিখঃ 2023-03-05 ইং
৪২ ইঞ্চি উচ্চতার বর-কনের আলোচিত বিয়ে ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: আল আমিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর কনে আসমা খাতুন কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। উচ্চতার কারণে এতদিন তাদের বিয়ে আটকে ছিল। গত শুক্রবার বিয়ের পর নববধূ আসমা এসেছেন বরের বাড়ি শৈলকুপার চর-বাখরবা গ্রামে। গতকাল শনিবার বর-বউ আনা-নেওয়াসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা হয়েছে। নবদম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। জানা গেছে, আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে আল-আমিন সবার ছোট। তিনি জানান, ‘ছোট ছেলেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করছি। তবে এতদিন মেলেনি, এখন মিলেছে। এতে আমি ভীষণ খুশি। গ্রামের অনেক মানুষের দোয়া নিয়েছি’। আসমা খাতুনের বড় বোন শিউলী খাতুন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামে। তার বাবা একজন কৃষক। তারা ৪ বোন ১ ভাই। শিউলী বলেন, ‘এই বোনকে বিয়ের জন্য পরিবারে একটা টেনশন ছিল। শেষ পর্যন্ত বোনকে বিয়ে দিতে পেরে পরিবারের সবাই খুশি হয়েছে’। তিনি বলেন ‘বোনকে তার স্বামীর পরিবারের সবাই হাসিমুখে মেনে নিয়েছে। আনন্দ উৎসব করেই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)