ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

আপলোড তারিখঃ 2023-03-03 ইং
ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তাঁর বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন ঝিনাইদহ শহরের কালিকাপুরে বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন। বাদীর আইনজীবী অ্যাড. শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এসএম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার অ্যাকাউন্টে ১৫ লাখ ও তার বোনের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা গ্রহণ করে বায়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে জমি রেজিস্ট্রি করে দেয়নি। টাকা ফেরত চাইলেও তা দিচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তার বোনের বিরুদ্ধে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন। মামলাটি গ্রহণ করে বিজ্ঞ আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিস্ট্রি করেননি। এখন জমির মূল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা সমাধানে না এসে উল্টো মিথ্যা মামলা করেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)