হরিশ্চন্দ্রপুরে সাধু সংঘ ও বাউল গানের আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-03 ইং
হরিশ্চন্দ্রপুরে সাধু সংঘ ও বাউল গানের আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে শুভ সাধু সংঘ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাত আটটায় এই সাধু সংঘ্যের ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। হাফিজ মাস্টারের সভাপতিত্বে সাধু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, আওয়ামী লীগের নেতা ফয়সাল, ইউপি সদস্য আশরাফুল মেম্বার, আবুল কাশেম চিশতি, হাফিজ মাস্টার চিশতি, খাজা মাস্টার, দীনু শাহ্,আলিয়া ফকিরানী, মনি শাহ্,নাসিমা ফকিরানী, বেরু শাহ্ সহ- দূর-দূরান্ত থেকে আসা বাউল, সাধু-ভক্ত,অনুসারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল করিম বিশ্বাস বলেন, `সমাজের অসঙ্গতি, সাম্প্রদায়িকতা, মানুষে মানুষে অযথা হানাহানি দূর করে চিরন্তন মানবধর্ম প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে প্রকৃত শুদ্ধ মানুষ হওয়ার আহ্বান জানান। তাই এই উৎসব কেবল উৎসব নয় এখান থেকে শিক্ষা ও মানবপ্রেম ছড়িয়ে যাবে দেশব্যাপী।` এসময় আঃ গফুর ফকিরের হাতে নগদ অর্থ প্রদান করেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করে আঃ গফুর ফকির

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)