চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কোর্স ফর রোভার মেটের সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-02 ইং
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কোর্স ফর রোভার মেটের সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কোর্স ফর রোভার মেটের সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত আটটায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের বাস্তবায়নে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান। মহাতাবু জলসায় চুয়াডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ১২তম কোর্স ফর রোভার মেটের লিডার আবু নাসিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর শহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আদর্শ সুশৃঙ্খলভাবে স্কাউটসদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্কাউটসরা সততা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করলে সমাজে অপরাধ দমন করা সম্ভব। দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে। সে কারণে তোমাদের এ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেকোনো মানুষের বিপদাপদে তাদের পাশে দাঁড়াতে হবে। তোমরা বিশ্বের যেকোনো দেশে যেখানে যাবে, সেখানে তোমাদের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। আমরা সবাই চাই, আমাদের ছেলেরা মাথা উঁচু করে সবস্থান থেকে জয়ী হয়ে আসবে।’ মহাতাবু জলসায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদাত হোসেন, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, নাঈমা জাহান সুমাইয়া, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সাইফ, চুযাডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পৌর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. বেলাল হোসেন, কোর্স ফর রোভার মেটের প্রশিক্ষক বড় শলুয়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মুকিত জোয়ার্দ্দার, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক রাশেদুল কবির, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হেলেনা নাসরিন, লিয়াকত আলী মিণ্টু প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রশিক্ষক ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিন। উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিত কোর্স ফর রোভার মেটে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ জন রোভার মেট অংশগ্রহণ করেন। এ কোর্সের সার্বিক দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান। এদিকে, গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে কোর্স ফর রোভার মেট পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদসহ কলেজের শিক্ষকমণ্ডলীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)