কার্পাসডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-03-02 ইং
কার্পাসডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ লাল্টু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়। আটক লাল্টু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একজন মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে মাদকের চালান নিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে আরামডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ লাল্টুকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)