গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-02 ইং
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদে এক ডজনের অধিক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসাদুজ্জামান ওরফে আসাদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে যশোর জেলা শহরের চাঁচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাংনী পৌর এলাকার মহিলা কলেজপাড়ার আব্দুর রশিদের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানাভুক্ত সিআর ৮৫৩/১৫ নম্বর মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৮৫ লাখ টাকা জরিমানা, এসসি ১৯০/১৫ নম্বর মামলায় ১ বছর কারাদণ্ড ও ১ কোটি ৩৭ লাখ ৫০ টাকা জরিমানা, সিআর ১৯০/১৫ নম্বর মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ড, এসসি ১০৬/১৪ নম্বর মামলায় ১ বছর কারাদণ্ড ও ৭২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, ১৪৯/১৩ নম্বর মামলায় এক বছর কারাদণ্ড ও ২৭ লাখ টাকা জরিমানা, সিআর ৭৯/১৪ নম্বর মামলায় ১ বছর কারাদণ্ড ও ৭৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া আরও দুটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আসাদকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)