দর্শনায় তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-02-28 ইং
দর্শনায় তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জারিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার ও রুদ্রনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা গেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য (পোল্ট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রয় ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দর্শনা পুরাতন বাজার এলাকায় মেসার্স মীম পোল্ট্রি কর্নার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানে মুরগী ও প্রাণীর মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রয় করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)