চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-02-28 ইং
চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ-২০২৩। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরাফাত রহমান। পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করান তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ মোট ১৮টি প্রতিযোগিতায় চার উপজেলার বাছাইকৃত মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৫৪ জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)