ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলা কাব ক্যাম্পুরি, স্কাউটের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্কাউটস সহকারী লিডার প্রশিক্ষক হাবীবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাইমারি স্কুলের কাব স্কাউটসের লিডারবৃন্দ, কাব ক্যাম্পুরি ও স্কাউটের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, ‘স্কাউট একটি সামাজিক আন্দোলন। স্কাউট আমাদেরকে নিয়মানুবর্তিতা, শিক্ষা, দীক্ষায় নিজেকে গণমুখী হিসেবে প্রতিষ্ঠিত করা, সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে একটি প্রতিকূল অবস্থার মধ্যে নিজেকে সামলিয়ে মানুষকে সেবা দেয়া যায়, তার শিক্ষা দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম।’
