মেহেরপুরে গৃহহীন অসহায় দুস্থদের মাঝে : পৌর মেয়র রিটনের ত্রাণ সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2017-07-31 ইং
মেহেরপুরে গৃহহীন অসহায় দুস্থদের মাঝে : পৌর মেয়র রিটনের ত্রাণ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজ উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্থ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে পৌরসভার ১নং ওয়ার্ড ও সরকারি কলেজের সামনে প্রধান সড়কের পাশে থাকা গৃহহীন অসহায় দুস্থ মানুষের মাঝে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০কেজি করে চাউল ও ১কেজি করে ডাল বিতরণ করেন। এ সময় সেখানে জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান ডালিম, উজ্জল হোসেন, আফজাল হোসেন লিখন, সারাফাত হোসেন, মালেক হোসেন মোহন, আবু শাকিল আঙ্গুর, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইটসহ অনেকে ত্রাণ সামগ্রী বিতরণ-এর সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)