ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-02-28 ইং
ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্যক্ত করত পৌর শহরের হামদহ খন্দকারপাড়া এলাকার রেজওয়ানুল ইসলাম জনি। একপর্যায়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিংয়ে যাওয়ার পথে জনি তার সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণ করে। প্রায় ১ সপ্তাহ পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। ৩ মাস পর পুলিশ জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গতকাল ওই মামলার রায় ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)