চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-02-27 ইং
চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হোরোইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ওই মাদক কারবারির নাম আব্দুল্লাহ আল মামুন। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামে আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার ঘরের সাথে দোকানে কাঠের বক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আব্দুল্লাহ আল মামুনকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। ৯ জুন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ মামলার তদন্তভার দেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদকে। তিনি ২০১৭ সালের ৬ আগস্ট আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ধারায় আব্দুল্লাহ আল মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)