চুয়াডাঙ্গা ও মাগুরায় ব্যস্ততম দিন পার করলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2023-02-25 ইং
চুয়াডাঙ্গা ও মাগুরায় ব্যস্ততম দিন পার করলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ও মাগুরায় ব্যস্ততম দিন পার করেছেন। প্রথমে দুপুরে মাগুরায় ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে আড্ডায় মেতে ওঠেন। এরপর বেলা সাড়ে ৩টায় মাগুরা থেকে চুয়াডাঙ্গা এসে ১৯৮৪ এসএসসি ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের আমন্ত্রণে পুলিশ সুপারের বাংলোতে বরিশাল ডিভিশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আনন্দ ভ্রমণে আসা শিক্ষার্থীদের সঙ্গে সময় দেন। সন্ধ্যায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসপি আব্দুল্লাহ আল মামুনের গান শোনেন। এর আগে বিকেলে চুয়াডাঙ্গা ফার্মপাড়া প্রতিবন্ধী মনোয়ারা বেগম ও শেখপাড়ার রেজানুল হক পিল্টনকে তারা দেবী ফাউন্ডেশনের সৌজন্যে দুটি হুইলচেয়ার দেন।

এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)