ঝিনাইদহের নাটাবাড়িয়ায় রাস্তা পাকা করণের : দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-07-31 ইং
ঝিনাইদহের নাটাবাড়িয়ায় রাস্তা পাকা করণের : দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নাটাবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তা পাকা করনের দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটাবাড়িয়া আদর্শ ক্লাবের আয়োজনে রোববার সকালে নাটাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁদা রাস্তার উপর মানববন্ধন করে। এময় বক্তব্য রাখেন নাটাবাড়ীয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, নাটাবাড়িয়া আদর্শ ক্লাবের সভাপতি জহুরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও স্থানীয় সাংবাদিক মো. আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। বক্তারা বলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বৃহত্তর অঞ্চলের এবং হরিণাকুন্ডু বৃহত্তর পূর্ব অংশের প্রতিদিনের প্রয়োজনীয়তা বহন করে চলেছে এই নাটাবাড়ীয় ও দারিয়াপুর রাস্তাটি। এই রাস্তা দিয়ে হলিধানী বাজারে যদি কোন কাঁচামাল, তরিতরকারী, মাছ, মাংস, শাক-সব্জি না আসতো তাহলে বাজারে সংকট  পড়ে যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হলিধানী বাজার অধিনস্থ নাটাবাড়িয়া হতে দারিয়াপুর ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করনের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)