২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম, ১লা মার্চ রেলপথ অবরোধ

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম, ১লা মার্চ রেলপথ অবরোধ ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
দর্শনায় ঢাকাগামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউনের যাত্রাবিরতি ও দুটি ট্রেন পুনরায় চালু করাসহ ৬ দফা দাবি মানতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে আগামী ১লা মার্চ রেলপথ অবরাধের কর্মসূচি ঘোষণা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা রেলবাজার ও মুজিবনগর সড়ক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে নেতৃত্বে দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা ইমরুল কাইয়ুম, দর্শনা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক অবনী সান্তরা মানা, রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নাহিদুল ইসলাম আদন, সাব্বির হোসেন ইমন, আব্দুর রহমান রতন, কবিরুল হক লিপু, মিরাজুর রহমান মিরাজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)